• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বন্ধ কারখানা নিয়ে রোড শো করবে সরকার রেমিট্যান্সে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ১১ মাসে প্রবাসীদের পাঠানো অর্থ ৩৩.২৪ বিলিয়ন ডলার টেকসই উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি এআই ও সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী নিম্ন আয়ের গ্রাহকদের স্বস্তি, লাইফ লাইন ও প্রথম ধাপের বিদ্যুতের পুরোনো দাম বহাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা সমাবেশে হিজবুল্লাহর ড্রোন হামলা জাপানে মুসলিম বিদ্বেষ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ইমাম কাউন্সিলের শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে মধ্যরাতের আগুনে ১২ জনের মৃত্যু উত্তর প্রদেশে ফের বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হলো মসজিদ ও মাদ্রাসা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বন্ধ কারখানা নিয়ে রোড শো করবে সরকার

প্রতিবেদক / ২ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের বন্ধ ও অলাভজনক সরকারি শিল্পকারখানাগুলোকে পুনরায় সচল এবং লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে চলতি জুন মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত বন্ধ কারখানাগুলো চালু এবং অলাভজনক কারখানাগুলোকে লাভজনক করার কার্যকর কৌশল নির্ধারণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

সভায় জানানো হয়, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং অলাভজনক কারখানাগুলোকে টেকসই ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলছে।
সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা