• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বন্ধ কারখানা নিয়ে রোড শো করবে সরকার রেমিট্যান্সে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ১১ মাসে প্রবাসীদের পাঠানো অর্থ ৩৩.২৪ বিলিয়ন ডলার টেকসই উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি এআই ও সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী নিম্ন আয়ের গ্রাহকদের স্বস্তি, লাইফ লাইন ও প্রথম ধাপের বিদ্যুতের পুরোনো দাম বহাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা সমাবেশে হিজবুল্লাহর ড্রোন হামলা জাপানে মুসলিম বিদ্বেষ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ইমাম কাউন্সিলের শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে মধ্যরাতের আগুনে ১২ জনের মৃত্যু উত্তর প্রদেশে ফের বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হলো মসজিদ ও মাদ্রাসা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা সমাবেশে হিজবুল্লাহর ড্রোন হামলা

প্রতিবেদক / ৫ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সর্বশেষ দক্ষিণ লেবাননের একাধিক সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়াহমার আল-শাকিফ’ ও ‘রাশাফ’ শহরের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের একটি বড় সমাবেশের ওপর আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা বেড়েছে। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি আগ্রাসনের জবাব এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে তাদের প্রতিরোধ অভিযান অব্যাহত থাকবে।
তবে হামলায় ইসরায়েলি বাহিনীর কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) কোনো মন্তব্য করেনি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা ঝুঁকির কারণে সীমান্তবর্তী এলাকার অনেক বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা