• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বন্ধ কারখানা নিয়ে রোড শো করবে সরকার রেমিট্যান্সে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ১১ মাসে প্রবাসীদের পাঠানো অর্থ ৩৩.২৪ বিলিয়ন ডলার টেকসই উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি এআই ও সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী নিম্ন আয়ের গ্রাহকদের স্বস্তি, লাইফ লাইন ও প্রথম ধাপের বিদ্যুতের পুরোনো দাম বহাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা সমাবেশে হিজবুল্লাহর ড্রোন হামলা জাপানে মুসলিম বিদ্বেষ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ইমাম কাউন্সিলের শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে মধ্যরাতের আগুনে ১২ জনের মৃত্যু উত্তর প্রদেশে ফের বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হলো মসজিদ ও মাদ্রাসা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

এআই ও সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

প্রতিবেদক / ৪ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার জন্য প্রযুক্তি যেমন আশীর্বাদ, তেমনি এর অপব্যবহারও নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও অপতথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা এখন জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব সম্পর্কে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে অবহিত করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের গণমাধ্যম খাতের গুণগত উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে সরকার একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। কমিশন গঠন ও গণমাধ্যমের আধুনিকায়নে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাতে সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব মোকাবিলার কার্যকর উপায় নিয়েও আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বর্তমান সরকারের সামাজিক কল্যাণমূলক কর্মসূচির প্রশংসা করেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা