• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল কালিগঞ্জে জামায়াতের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীর ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘মেসি সর্বকালের সেরা’ দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন সনাতন ধর্মের তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন এমপি মাসুদ এনসিপির দুই নেতাকে শোকজ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

হাদী হত্যার বিচার দাবিতে সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। অন্যথায় শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (৫ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হওয়া একটি বিক্ষোভ সমাবেশ শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, এখন পর্যন্ত সরকার হাদী হত্যার বিচারের কোনো রূপরেখা দেয়নি। সরকার কতদিনের মধ্যে আসামিকে ফিরিয়ে আনবে এবং এ হত্যার বিচার করবে, সে বিষয়ে জানতে চায় ইনকিলাব মঞ্চ।

তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আমলে নিয়ে হাদী হত্যার সত্যতা যাচাই করা দরকার ছিল। কিন্তু তা করা হয়নি। বিচারের দাবিতে আর দফা দেওয়ার সময় নেই, এখন চূড়ান্ত আল্টিমেটাম দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা