• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল কালিগঞ্জে জামায়াতের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীর ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘মেসি সর্বকালের সেরা’ দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন সনাতন ধর্মের তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন এমপি মাসুদ এনসিপির দুই নেতাকে শোকজ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

‘মেসি সর্বকালের সেরা’ দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন

প্রতিবেদক / ২ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

লিওনেল মেসিকে সর্বকালের সেরা আখ্যা দিয়েছে বিশ্বখ্যাত সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক। সংবাদমাধ্যমটার প্রকাশিত বই ‘দ্য সকার হানড্রেড’-এ ফুটবল ইতিহাসের সেরা ১০০ খেলোয়াড়ের তালিকা করা হয়েছে। সেই তালিকার সেরাদের সেরা মেসি।

দ্য অ্যাথলেটিক লিখেছে, ‘বড্ড সাধারণ মেসিকে দেখলে সুপারস্টার তো নয়ই, ক্যারিয়ারের শুরুতে তাকে ঠিক ফুটবলার বলেও মনে হতো না!! দেখে মনে হতো, এই ছেলে বোধহয় ভুল করে মাঠে চলে এসেছে। শান্ত মেসি যে বল পায়ে এমন অশান্ত হতে পারেন, তার প্রথম রিফ্লেকশন দুনিয়া দেখেছিল ২০০৬ বিশ্বকাপে। এরপর গেতাফের বিপক্ষে করা সেই সলো, জেরোম বোয়েটাংকে মাটিতে আছড়ে ফেলা, বিলবাওয়ের সাথে পাঁচজনকে কাটিয়ে গোল কিংবা কাতার বিশ্বকাপে মেক্সিকো ম্যাচের সেই বিখ্যাত গোল। অন্যের জন্য যা অসাধারণ, মেসির জন্য তা সাধারণ- এজন্যই তিনি মেসি, আলাদা-অনন্য- সর্বকালের সেরা’

এদিকে, সামনের বিশ্বকাপেও মেসির জন্য অপেক্ষা করছে বেশকিছু রেকর্ড। মেসি ইতোমধ্যেই অনেক রেকর্ডের মালিক। বিশ্বকাপে মেসির চেয়ে বেশি গোল কন্ট্রিবিউশন নাই আর কারো, এসিস্টেও মেসি সবার সেরা, সবার চেয়ে এগিয়ে ম্যাচসেরার তালিকায়ও। বিশ্বকাপে মেসির গোলও তেরোটা। আর তিনটা গোল করতে পারলে যৌথভাবে, চার গোল দিতে পারলে এককভাবে মেসি বসবেন সর্বোচ্চ গোলদাতার আসনে।

ক্যারিয়ারজুড়ে মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা করা হয়েছে। কাতার বিশ্বকাপে যেন সেই তুলনার এপিটাফ লিখে ফেলা হয়েছে। শ্রেষ্ঠত্বের মানদন্ডের সবচেয়ে বড় চাবিকাঠিই হাতে পুড়ে ফেলেছেন মেসি। যদি সেই চাবি নাও পেতেন, মেসিই কি সেরা হতেন না?

বিশ্বকাপ নক আউটে রোনালদোর কোনো গোল নাই, মেসির গোল পাঁচটা। রোনালদোর চেয়ে এগারোটা গোল কন্ট্রিবিউশন বেশি মেসির। ম্যাচসেরা, গোল্ডেন বল- সংখ্যাতত্ত্বের খেলায়ও মেসি এগিয়ে।

নেক নামিদামি কোচ-ফুটবলাররা বছরের পর বছর ধরে বলে আসছেন, দুনিয়ায় যত মানুষ ফুটবল খেলেছে- তাদের সবার সেরা মেসি; দ্য এথলেটিক সেই পুরোনো কথাই যেন নতুন করে বলল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা