• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কলিজায় অদৃশ্য সুতোর টান “শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল কালিগঞ্জে জামায়াতের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীর ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘মেসি সর্বকালের সেরা’ দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন সনাতন ধর্মের তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন এমপি মাসুদ এনসিপির দুই নেতাকে শোকজ

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীর ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক / ২৭ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজার ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (০৫ জুন) জুমার নামাজের পর উপজেলার রাউৎবাড়ী-জিগাতলা ইদগা মাঠ সংলগ্ন কবরস্থানের সামনে ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার ছাত্র-জনতা, যুবসমাজ ও মুসল্লিরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন- মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজা ধর্ষণের এক মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। এই প্রতিবন্ধীর ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো বলেও জানান তারা।

বক্তারা বলেন- সারাদেশের মত ভূঞাপুরও নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। শিশু ধর্ষণ থেকে শুরু করে প্রতিবন্ধী ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানসিক ভারসাম্যহীন তরুণীর ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান তারা।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান বলেন- মানসিক ভারসাম্যহীন তরুণীর ধর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত ধর্ষণকারীদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের ২৭ তারিখে মানসিক ভারসাম্যহীন তরুণী মনিজাকে রাতভর দলবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে ফেলে রেখে যায় একদল ধর্ষণকারী। পরের দিন সকালে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী তার বাড়িতে পৌঁছে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা