• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল কালিগঞ্জে জামায়াতের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণীর ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘মেসি সর্বকালের সেরা’ দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন সনাতন ধর্মের তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিলেন এমপি মাসুদ এনসিপির দুই নেতাকে শোকজ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

কন্যা সন্তানের মা হলেন বুবলী

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

গুঞ্জনটা অনেক দিন ধরেই ছিল। অবশেষে মা হওয়ার খবর স্বীকার করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। গত ১১ মে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলে নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন। মেয়ের নাম রেখেছেন শার্লিন খান।

বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা