• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ফাইনালে যাওয়ার পথে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা

প্রতিবেদক / ২০ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

ফুটবলের বিশ্বমঞ্চে ব্রাজিল মানেই ইতিহাস, ঐতিহ্য আর কোটি ভক্তের আবেগ। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সেই চেনা ছন্দে যেন দীর্ঘদিনের এক অদ্ভুত শূন্যতা। ২০০২ সালে রোনালদো-রিভালদো-রোনালদিনহোদের হাত ধরে সর্বশেষ সোনালি ট্রফি উঁচিয়ে ধরার পর, গত পাঁচটি বিশ্বকাপে সেলেসাওদের হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে। দীর্ঘ ২৪ বছরের সেই খরা কাটিয়ে এবার ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল।

‘হেক্সা’ মিশনে এবার কৌশল বদলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। প্রথা ভেঙে এবার দলের দায়িত্বে আছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের চিরচেনা শৈল্পিক আক্রমণের সঙ্গে ইউরোপীয় শৃঙ্খলার মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। তবে আনচেলত্তির এই মিশন কতটা সফল হবে, তা নিয়ে ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘অপটা’ তাদের সুপারকম্পিউটার সিমুলেশনের মাধ্যমে একটি সম্ভাব্য রোডম্যাপ ও ভবিষ্যৎবাণী প্রকাশ করেছে।

গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। কাগজে-কলমে এই গ্রুপ থেকে বের হওয়া তাদের জন্য বড় বাধা নয়। বিশ্লেষণ অনুযায়ী প্রায় ৯৭ শতাংশ সম্ভাবনা রয়েছে নকআউট পর্বে পৌঁছানোর। গ্রুপ পেরিয়ে রাউন্ড অব ৩২ এ তাদের সামনে আসতে পারে জাপান। সাম্প্রতিক সময়ে জাপান ব্রাজিলকে হারানোর নজির রয়েছে, তবুও সামগ্রিকভাবে ব্রাজিলের অভিজ্ঞতা ও রেকর্ড অনেক এগিয়ে। এই ধাপ পার হওয়ার সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ। শেষ ১৬-তে সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে, যেখানে আছেন আর্লিং হালান্ড। শক্তিশালী প্রতিপক্ষ হলেও বিশ্বকাপ নকআউটে ব্রাজিলের অভিজ্ঞতা বড় শক্তি। তবে অপটা বলছে এই ধাপটি বেশ অনিশ্চিত, সম্ভাবনা তুলনামূলক কম ধরা হয়েছে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হতে পারে ব্রাজিলের বড় বাধা। ইতিহাস বলছে, এই ম্যাচে ব্রাজিল এগিয়ে থাকলেও লড়াই সবসময়ই হাড্ডাহাড্ডি হয়েছে। বিশেষ করে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল এখনো অপরাজিত।

অপ্টার মতে, ইংল্যান্ডকে কোয়ার্টারে পেরোতে পারলেও সেমিফাইনালে সামনে আসতে পারে ফ্রান্স। দুই দলের লড়াইয়ের ইতিহাসে আছে জয়-পরাজয়ের মিশ্র গল্প। কখনও ব্রাজিল এগিয়ে, কখনও ফ্রান্স। তাই এই ধাপটিও সহজ নয়। সব বাধা পেরোলে ফাইনালে স্পেনের মুখোমুখি হতে পারে ব্রাজিল। স্পেন বর্তমানে শক্তিশালী অবস্থানে থাকলেও ব্রাজিলের ঐতিহাসিক রেকর্ড তাদের বিপক্ষে খুব একটা খারাপ নয়।

অপটার সুপারকম্পিউটার সিমুলেশন অনুযায়ী, এবারের ২০২৬ বিশ্বকাপ জেতার রেসে ব্রাজিল ফেভারিটদের তালিকার একদম শীর্ষে নেই। তবে তাদের ট্রফি জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬.৭ শতাংশ। তবে পরিসংখ্যান যা-ই বলুক না কেন, কার্লো আনচেলত্তির কৌশল এবং ভিনিসিয়ুস-রদ্রিগোদের ছন্দের ওপর ভর করে ব্রাজিলিয়ান সমর্থকেরা আরও একবার বুক বাঁধছেন হেক্সা জয়ের স্বপ্নে। এখন নেইমার, ভিনিসিয়ুসরা সেটা করতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা