• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

পাবনায় পুলিশ, র‌্যাব ও আনসারের যৌথ অভিযান: মাদকবিরোধী অভিযানে জরিমানা ও শাস্তি

প্রতিবেদক / ৩৪ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):

পাবনা জেলা পুলিশের উদ্যোগে, পুলিশ সুপারের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ-এর নেতৃত্বে জেলা পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে মঙ্গলবার (৯ জুন ২০২৬) রাত সাড়ে ৮টার পর পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন মাদক স্পট, স্টেডিয়াম সংলগ্ন এলাকা, সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন এবং আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন কিশোরসহ বিভিন্ন ব্যক্তির পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তল্লাশি সম্পন্ন করা হয়।

অভিযান চলাকালে মাদক সেবন ও মাদকদ্রব্য পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা প্রদান করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের সমন্বিত অভিযানের প্রশংসা করে বলেন, অপরাধ ও মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা