• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় পাউবোর জমি বেদখল, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণে মরিয়া প্রভাবশালী চক্র সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে কার্যক্রম শুরু চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১ চতুর্থ বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি রতন শেখ,শ্রেষ্ঠ এসআই জহির হোসেন রাজশাহী মহানগর ছাত্রদলের দাবির মুখে সংস্কৃতি মন্ত্রণালয়ের ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার মেসি ফিরলেন, গোল করলেন, রেকর্ড ভেঙে দিলেন নতুন বার্তা এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি

জবি প্রধান ফটকের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ দফা দাবিতে মানববন্ধন

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের পাশে ৬ দফা দাবি তুলে প্রকাশ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি দেখা যায়।

মানববন্ধন থেকে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে ছিল—সারা দেশে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বহিষ্কারাদেশ বাতিল, ‘রাজবন্দিদের’ মুক্তি, এবং বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্টদের বিচারসহ আরও কয়েকটি দাবি।

এছাড়া কর্মসূচিতে আলোচিত ও বিতর্কিত এক দাবিতে একটি রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কঠোর শাস্তির কথাও উল্লেখ করা হয়, যা নিয়ে উপস্থিতদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কর্মসূচির নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ঐতিহাসিক ৬ দফার চেতনা ধারণ করেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং তাদের নেতাকর্মীরা বর্তমানে মামলা ও হয়রানির শিকার হচ্ছেন।
জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, সংগঠন নিষিদ্ধ হলেও তারা রাজনৈতিকভাবে সক্রিয় এবং ভবিষ্যতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রশাসনিক সিদ্ধান্তে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও বিভিন্ন সময়ে সংগঠনটির ব্যানারে প্রকাশ্য কর্মসূচির অভিযোগ সামনে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা