• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গফরগাঁওয়ে জন্মদিন শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্র খুন, একজন আটক

প্রতিবেদক / ৬ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় মো. নাহিয়ান রবিন (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডের শিলাসী মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন গফরগাঁও সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্থানীয় রাজমিস্ত্রী মো. মোফাজ্জল হোসেনের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গফরগাঁও জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেন রবিন। তার সঙ্গে ছিলেন বন্ধু মো. শাকিবুল হাসান মাসুম, যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।

পথে শিলাসী মাজার রোড মোড়ে পৌঁছালে কয়েকজন মুখোশধারী তাদের গতিরোধ করে। এ সময় হামলাকারীরা রবিন ও তার বন্ধুর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে রবিনকে কুপিয়ে গুরুতর আহত করে তারা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা আহত রবিনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তিনি মারা যান। ঘটনার সময় রবিনের বন্ধু মাসুম কোনোমতে পালিয়ে প্রাণে রক্ষা পান।

নিহতের বন্ধু মাসুম বলেন, জন্মদিনের অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরছিলেন। হঠাৎ কয়েকজন মুখোশধারী তাদের ওপর হামলা চালায়। তিনি পালাতে সক্ষম হলেও রবিনকে রক্ষা করা যায়নি।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েন বাবা মো. মোফাজ্জল হোসেন। তিনি বলেন, “আমার সব আশা ছিল ছেলেকে ঘিরে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম আতিকুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

পুলিশ পরে জানায়, ঘটনায় জড়িত সন্দেহে এম এম রাজেব নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা