• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কালকিনিতে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার খোলা আকাশের নিচে

প্রতিবেদক / ৬ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় ঘরে থাকা সব আসবাবপত্র, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদিপশুও দগ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চর আইর কান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো ঘর গ্রাস করে ফেলে। এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার পর নিঃস্ব পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এদিকে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নিয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা