• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শূন্যরেখা থেকে নারী-শিশুসহ ২১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রতিবেদক / ৭ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও, পঞ্চগড় ও কুড়িগ্রাম সীমান্তজুড়ে আবারও দেখা দিয়েছে পুশ-ইন কেন্দ্রিক উত্তেজনা। কয়েক দফা ঘটনার পর শূন্যরেখায় আটকে থাকা নারী, শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ মোট ২১ জনকে শেষ পর্যন্ত নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার গভীর রাতে ঠাকুরগাঁও ও পঞ্চগড় সীমান্ত এলাকায় দীর্ঘ সময় শূন্যরেখায় মানবেতর অবস্থায় থাকা ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়। এর আগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জন প্রায় ৪৮ ঘণ্টা নোম্যান্সল্যান্ডে অবস্থান করছিলেন। গত শুক্রবার রাতে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবির বাধায় তারা শূন্যরেখায় থেকে যান। পরবর্তীতে রোববার গভীর রাতে বিএসএফ তাদের ফিরিয়ে নেয়।

একই সময়ে পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ১০ জনকেও প্রায় ৭০ ঘণ্টা পর ফিরিয়ে নেয় বিএসএফ। তারা খোলা আকাশের নিচে, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে অবস্থান করছিলেন।
এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্দা ও ঝাউবাড়ী সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রগুলো জানায়, গত কয়েক দিন ধরে ওই সীমান্ত এলাকায় একাধিকবার একই ধরনের চেষ্টা দেখা গেছে। বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয়দের প্রতিরোধে এসব উদ্যোগ সফল হয়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের পুশ-ইন প্রতিরোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকেও সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধভাবে কাউকে দেশের ভেতরে প্রবেশ করানো না যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা