• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে সাত কিলোমিটার জার্মান পতাকা তৈরি করে আলোচনায় কৃষক আমজাদ দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে, ভালোবাসার টানে নতুন জীবন শুরু প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা জামালপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা বিষয়ক কর্মশালার উদ্বোধন রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বেলকুচি বিতর্ক সংসদের কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন টাঙ্গাইলে টায়ার পুড়িয়ে তেল তৈরির অবৈধ কারখানায় অভিযান কিশোরগঞ্জে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

আইস্ক্রিনে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। আর মাত্র কয়েকদিন পরই মাঠে গড়াবে ইতিহাসের ২৩তম ফুটবল বিশ্বকাপ। প্রিয় দল ও তারকা ফুটবলারদের খেলা ঘিরে বাংলাদেশেও শুরু হয়েছে উৎসবের আমেজ।

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে তাদের প্ল্যাটফর্মে।

ফলে টেলিভিশনের পাশাপাশি স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা স্মার্ট টিভির মাধ্যমেও যেকোনো স্থান থেকে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। আইস্ক্রিন কর্তৃপক্ষের দাবি, যেকোনো নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি মানে (১০৮০পি) নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।

বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্টের সব ম্যাচ দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।

এ ছাড়া নিয়মিত সাবস্ক্রিপশন সুবিধার মধ্যে রয়েছে দৈনিক ৩ টাকা, সাপ্তাহিক ২০ টাকা, মাসিক ৭৯ টাকা, ছয় মাসের জন্য ১৯৯ টাকা এবং বার্ষিক প্যাকেজ ৩৪৯ টাকা। আজ শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বের সেরা দলগুলোর লড়াই উপভোগ করতে যখন প্রস্তুতি নিচ্ছেন ফুটবলপ্রেমীরা, তখন তাদের জন্য সহজ ও সুবিধাজনক সম্প্রচারের ব্যবস্থা নিয়ে প্রস্তুত আইস্ক্রিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা