• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

প্রতিবন্ধী অধিকার প্রতিষ্ঠায় ডাকসু-ডিআরবির যৌথ উদ্যোগ

প্রতিবেদক / ৮০ বার
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

বিজয় চৌধুরী, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ডিজাবিলিটি রাইটস বাংলাদেশ (ডিআরবি)-এর যৌথ উদ্যোগে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রতিবন্ধী অধিকার: সরকার, OPD ও নাগরিক সমাজের সমন্বয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য ও ডিজাবিলিটি রাইটস বাংলাদেশের সভাপতি মির্জা রাইসুল ইসলাম।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য রোকেয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব সোনা মনি চাকমা।

এছাড়া আলোচনায় অংশ নেন বিপিকেএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুস সাত্তার দুলাল, বিভিআইএস-এর সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন, বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব, ব্র্যাকের ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের লিড মো. জাহিদুল কবির, ইউএনডিপি বাংলাদেশের ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন অফিসার মো. নাজমুস সাকিব এবং বিবিডিএনের কমিউনিকেশন অ্যান্ড অ্যাডমিন অফিসার নাঈম মোল্লাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠকে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সরকার, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPD) এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও নীতিনির্ধারণে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের আহ্বান জানান।

গোলটেবিল বৈঠক শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে একটি যৌথ কর্মপরিকল্পনা ও সুপারিশমালা প্রণয়নের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা