• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে

প্রতিবেদক / ৪৬ বার
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার খাতা পুনঃনিরীক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা নতুন নিয়মে অনলাইনে আবেদন করে খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। এ জন্য প্রতি পত্রে ১৫০ টাকা ফি দিতে হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে রোববার (৯ আগস্ট) জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট প্রকাশ করা হবে। ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে।
যেভাবে আবেদন করতে হবে
খাতা পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।
পরবর্তী ধাপে একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়েছে। কোনো বিষয়ে দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
যেভাবে ফি দেওয়া যাবে
আবেদনের পর নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের প্রক্রিয়া সংশ্লিষ্ট পুনঃনিরীক্ষণ পোর্টালের নির্দেশনা থেকে জানা যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
একবার আবেদন জমা দেওয়ার পরও কোনো শিক্ষার্থী চাইলে নতুন কোনো বিষয় যুক্ত করতে পারবেন। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাদ দেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার কোনো বিষয়ের ফি পরিশোধ করা হলে সেটি আর বাতিল করা যাবে না। পরিশোধ করা ফিও কোনো অবস্থায় ফেরত দেওয়া হবে না।
এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পদ্ধতিতেই আবেদন সম্পন্ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা