• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

এসএসসিতে MCPSC-এর দারুণ সাফল্য, জিপিএ-৫ পেল ২৪১ জন

প্রতিবেদক / ৪৫ বার
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বিজয় চৌধুরী, ঢাকা

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে এবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে Mirpur Cantonment Public School and College (MCPSC)। প্রতিষ্ঠানটির ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪১ জন জিপিএ-৫ অর্জন করেছে। সার্বিকভাবে জিপিএ-৫ প্রাপ্তির হার ৬২ দশমিক ১১ শতাংশ।

প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাফল্য দেখা গেছে। এ বিভাগে ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১১ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৭৭ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে ২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন। এ বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার ৫৯ দশমিক ৩১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন জিপিএ-৫ পেয়েছে, যার হার ২১ দশমিক ৯৫ শতাংশ।

ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাস পরিণত হয় উৎসবের মিলনমেলায়। শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন।

সাফল্য উদ্‌যাপনের আয়োজনে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন।

এ সময় Mirpur Cantonment Public School and College-এর অধ্যক্ষ, উপাধ্যক্ষত্রয়, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বয়েই এ সাফল্য অর্জিত হয়েছে।

এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে Mirpur Cantonment Public School and College কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা