• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

চলমান বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনই ইঙ্গিত দিয়েছেন তার বোন কাতিয়া আভেইরো।
পর্তুগালের ম্যাচের আগে স্থানীয় গণমাধ্যম স্পোর্টটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাতিয়া জানান, তার কাছে থাকা তথ্য অনুযায়ী জাতীয় দলের জার্সিতে এটাই হতে পারে রোনালদোর ‘শেষ নাচ’।
কাতিয়া আভেইরো বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে, তাতে ক্রিশ্চিয়ানো খুব শিগগিরই জাতীয় দলকে বিদায় জানাবে। আজই নয়, তবে সেই সময় খুব বেশি দূরে নয়। আমি বিশ্বাস করি, এটাই তার বিদায়ের মঞ্চ। তাই যতদিন তাকে মাঠে দেখা যায়, উপভোগ করুন।
২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেকের পর থেকেই জাতীয় দলের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন রোনালদো। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন তার দখলে। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের আধিপত্য ধরে রাখা এই তারকার সম্ভাব্য বিদায় পর্তুগাল ফুটবলের জন্য একটি যুগের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে, চলমান বিশ্বকাপই হতে পারে জাতীয় দলের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে শেষবারের মতো দেখার মঞ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা