• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হরমুজে আটকে পড়া জাহাজ উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান শুরু, ঘোষণা ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’

প্রতিবেদক / ৪৭ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র একটি নতুন অভিযান শুরু করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই উদ্যোগ আজ সোমবার থেকেই কার্যকর হচ্ছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ট্রাম্প জানান, কয়েকটি দেশের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কোন দেশগুলো অনুরোধ করেছে, তা তিনি স্পষ্ট করেননি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো “নিরপেক্ষ ও নির্দোষ” এবং তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, এসব জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি তৈরি হয়েছে, যা মানবিক সংকট সৃষ্টি করতে পারে।

তিনি সতর্ক করে দেন, এই অভিযানে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তবে এই উদ্যোগকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে এটিকে সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এক্সে দেওয়া পোস্টে বলেন, হরমুজ প্রণালি কোনো রাজনৈতিক ঘোষণার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে না এবং সেখানে হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার থেকে তারা ওই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা প্রদান শুরু করবে। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, এই মিশন আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্য প্রবাহের জন্য গুরুত্বপূর্ণ।
তবে কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে মার্কিন সামরিক বাহিনী ইঙ্গিত দিয়েছিল, এই সংকীর্ণ জলপথে সরাসরি জাহাজ পাহারা দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার কারণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা