• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ভোলাহাটে মটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ১ জন মৃত্যু!

প্রতিবেদক / ২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনায় শের মোহাম্মদ (৬৫) নামে এক ব্যক্তি উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বুধবার (০৮ জুন ২০২৬) বেলা সোয়া ১১টার দিকে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে বলে জানা গেছে। মৃত ব্যক্তি উপজেলার চরধরমপুর গ্রামের মৃত আলীজানের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় বেলা সোয়া ১১টায় ষাটোর্ধ্ব শের মোহাম্মদ বাইসাইকেল যোগে বাড়ী যাচ্ছিল। বিপরীতমুখী দ্রুতবেগে আসা মোটরসাইকেল আরোহী উপজেলার সুরানপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে ময়েন আলী (১৯) সাথে সংঘর্ষে শের মোহাম্মাদ মাটিতে লুটিয়ে পড়ে। পরে মোটরসাইকেল আরোহীর গাড়ীর পিছন চাকায় পিষ্ট হলে অচেতন অবস্থায় স্থানীয় জনগণ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ পলাশ মৃত বলে ঘোষনা করেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও পরে হাসপাতালে গিয়ে ঘটনার বিবরণ জানার জন্য মোটরসাইকেল আরোহী মোঃ ময়েন আলীকে সাময়িক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এ ব্যাপারে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক সড়ক দুর্ঘটনায় জড়িত ব্যক্তির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা