• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরে ধর্ষণ মামলার রায় ঘিরে মানববন্ধন ও সমাবেশ

প্রতিবেদক / ২২ বার
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মোঃ আশিকুর রহমান বিপ্লব
ভ্রাম্যমাণ প্রতিনিধি

রাজশাহীর তানোরে একটি গির্জায় আদিবাসী তরুণী ধর্ষণ মামলায় অভিযুক্তের খালাসের রায়ের প্রতিবাদে এবং চারঘাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে এলাকায় সকাল এগারোটার দিকে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের অঙ্গসংগঠন আদিবাসী যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটি। কর্মসূচিতে আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন ‘শক্তিশালী করি’ সহমত প্রকাশ করে অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, তানোরের আলোচিত মামলায় খালাসের রায়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে তারা মনে করেন। তারা উচ্চ আদালতে আপিলের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে চারঘাটে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি যাদু কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদার, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের সাধারণ সম্পাদক কাজল মার্ডি, সমাজ কর্মী মেরিনা হাঁসদা, ভিকটিমের মা রিতু রানী দাস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তানোরে গীর্জায় আটকে তিনদিন ধর্ষন মামলার রায় বিতর্কিত এটা, বাদী ন্যায় বিচার পায়নি, র্নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কোনো ধরনের প্রভাব বা ক্ষমতার অপব্যবহার যেন বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে। তারা ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, নিরপেক্ষ তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা