• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজাসহ একজন আটক

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ বিকেল ৫টা ২৫ মিনিটে গোমস্তাপুর থানার এসআই (নিরস্ত্র) মো. জেনারুল সেখ-এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁড়ালডাঙ্গা গ্রামের কেরাম উদ্দিনের বসতবাড়ির সামনে যাতাহারা বাজার- বংপুরগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে গাঁজাসহ মো. বাবুল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল মৃত আনসার আলীর ছেলে। তিনি উপজেলার চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা