• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

পাবনায় বাস-অ্যাস্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

প্রতিবেদক / ৪৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পাবনার বাস ও অ্যাস্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। নিহতরা অ্যাস্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলায় এ দুর্ঘটনা ঘটে।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান জানান, যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনায় আসছিল এবং রাজশাহী থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে কয়েকজন ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দুটি যানবাহন আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং অ্যাস্বুলেন্সের সবাই ঘটনাস্থলে নিহত হন।

এখনো নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা