আলমগীর কবীর হৃদয় | স্টাফ রিপোর্টার
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পাবনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় তাঁদের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন এবং শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পাবনা জেলা পুলিশ জানায়, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে।