• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

জুলাই শহিদ দিবসে উত্তরণ পাবনার শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আলমগীর কবীর হৃদয় | স্টাফ রিপোর্টার

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পাবনা জেলা পরিষদের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং জুলাইভিত্তিক কবিতা পাঠের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, সাংবাদিক, গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি এটিএম ফজলুল করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, যুগ্ম সম্পাদক-২ আরিফুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী রাফিদ আহমেদ, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল এবং সহ-সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে জুলাইয়ের কবিতা আবৃত্তি করেন কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এবং কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল। মুক্ত আলোচনায় অংশ নেন এটিএম ফজলুল করিম, রুদ্র বিশ্বাস ও রাফিদ আহমেদ।

এ কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মোৎসর্গের প্রতি সম্মান জানিয়ে বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, সাহস ও দেশপ্রেম নতুন প্রজন্মকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানটি শ্রদ্ধা, স্মরণ ও দেশাত্মবোধের আবহে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা