নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, নেতানিয়াহু ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লড়াই করছেন এবং এ কারণে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া উচিত নয়।
তিনি লেখেন, “যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বেঞ্জামিন নেতানিয়াহুকে কোনো অবস্থাতেই, কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।”
এরপর ট্রাম্প ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গত ৪৭ বছরে দেশটি ৫২ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে এবং মার্কিন সেনাদেরও লক্ষ্যবস্তু বানিয়েছে।
তিনি আরও বলেন, ইরানকে তার ভাষায় মৃত্যু ও ধ্বংসের ঘূর্ণাবর্তে নিয়ে যাওয়ার জন্য যারা দায়ী, তাদেরই গ্রেপ্তার হওয়া উচিত। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, আগের মার্কিন প্রেসিডেন্টদের অনেক আগেই এ বিষয়টি মোকাবিলা করা উচিত ছিল।