• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাইবোন সহ ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক দুপুর ১ টার সময় বগুড়া কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। মৃত শিশুরা হলেন, জাকিরুল (৬), পিতা মোঃ আসাদুল ইসলাম, ফাইম (৮) ওসুরাইয়া (৫), উভয়ের পিতা ফারুক মণ্ডল, তিনজনই উপজেলা ভালতা গুচ্ছগ্রামের বলে জানা যায় গেছে ।

মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার সময় তিন শিশু নিজ, নিজ, বাড়ি থেকে বের হয়। দুপুর ১ টার সময় মোছাঃ সালমা খাতুন পুকুরে মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার করে। পরে পাড়া-প্রতিবেশীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপরদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। মিন্টু প্রামাণিক নামে ব্যক্তি পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করে। সুরাইয়াকে না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা