• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

রাজশাহীতে ১.৫ কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারকে খুঁজছে ডিএনসি

প্রতিবেদক / ১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারইল গ্রাম সংলগ্ন মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

​গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ ইকবাল হাসান (২৪)। তিনি রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার রামজীবনপুর এলাকার মোঃ সাইদুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির ছেলে।

​ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর একটি প্রতিনিধি দল গোদাগাড়ী মডেল থানাধীন দেওপাড়া ইউনিয়নের সারইল গ্রামে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয়। সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসটির পিছনের সারির মাঝের সিটে বসা ইকবাল হাসানের হেফাজত থেকে একটি অ্যাশ রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে কাপড়ে মোড়ানো ও স্কচটেপে প্যাঁচানো ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ বাদামী বর্ণের হেরোইন ছিল। এ সময় তাঁর কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এ১৬ মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়।

​ঘটনার পরপরই আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ৮(গ) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, বিপুল পরিমাণ এই হেরোইন চালানের নেপথ্যে থাকা মূল চক্র বা ‘গডফাদার’কে চিহ্নিত করে আইনের আওতায় আনতে তারা কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা