• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):- পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সুধী সমাবেশ ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।
দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, ঈশ্বরদী প্রেসক্লাব আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শিহাব উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান এবং সমকাল প্রতিনিধি সেলিম সরদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. হেলালুর রহমান, সাংবাদিক ওহিদুজ্জামান টিপু, ওয়াহেদ আলী সিন্টু, দাশুড়িয়া কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আফজাল হোসেন, সাংবাদিক শ্রী গোপাল অধিকারী, টিভি সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, রাসেল আলী, এম আর রাসেল, প্রথম সকাল পত্রিকার সাংবাদিক জিল্লুর রহমান জীবন, অনলাইন স্পর্শ নিউজের সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, শাহীনুর রহমান বাঁধন, সিয়াম হোসেন, হাসান ইসলাম, ফজলে রাব্বিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতায় দৈনিক দেশ রূপান্তরের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বহুল আলোচিত ‘বালিশ কাণ্ড’-সংক্রান্ত অনুসন্ধানী ও তথ্যবহুল সংবাদ প্রকাশের জন্য পত্রিকাটির ভূয়সী প্রশংসা করা হয়। একই সঙ্গে দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা