• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক ও অন্যান্য আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ / ২০ বার
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আজ চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কৃর্তৃক একটি বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস ।

পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য। ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগনাল ইত্যাদির ব্যবহার এবং গাড়ি চালানোর আইনানুগ বাধ্যবাধকতার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখব।

এছাড়াও কর্মশালায় শিক্ষার্থীদের মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরে। শিক্ষার্থীদেরকে কুইজ টেস্টের মাধ্যমে সঠিক উত্তর দাতা ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়।

উক্ত কর্মশালায় ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা