• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বেলকুচিতে ১১২ পিচ ইয়াবা ও ২ গ্রাম হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার ৪

মোঃ রানা বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি / ২১ বার
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১শে জুলাই মঙ্গলবার দিবাগত রাত্রে ১১২ পিচ ইয়াবা ও ২ (দুই) গ্রাম হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ ৪ জনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের মৃত গাজী মোল্লার ছেলে মোঃ বাবু ওরফে কালা বাবু (৫৫), বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী পশ্চিম পাড়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে মোঃ দ্বীপ আহম্মেদ (২৯) ও এনায়েতপুর থানার খোকসাবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিন এর ছেলে মোঃ মমিন (৫৫), এবং মুকন্দগাঁতী দক্ষিণপাড়া গ্রামের শ্রী বিমল দাসের ছেলে শ্রী বিশ্ব দাস (২৭),

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ বাবু ওরফে কালা বাবু কে বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ক্ষিদ্র জোকনলা থেকে ১০১ পিচ ইয়াবা সহ মঙ্গলবার রাত্রে গ্রেফতার করে পুলিশ। মোঃ দ্বীপ আহম্মেদ কে মুকন্দগাঁতী পশ্চিম পাড়া তার বাড়ির সামনে থেকে ১১পিচ ইয়াবা সহ গ্রেফতার করে এবং বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়ন আজুগরা বাসস্ট্যান্ড থেকে ২(দুই) গ্রাম হিরোইন সহ মোঃ মমিন কে এবং ওয়ারেন্টের আসামি মুকন্দগাঁতী দক্ষিণ পাড়া গ্রামের শ্রী বিমল দাসের ছেলে শ্রী বিশ্ব দাস কে গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর জানান, মাদক সহ গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক এলাকায় অভিযান চালিয়ে ১১২ পিচ ইয়াবা ও ২ (দুই) গ্রাম হিরোইন এবং ১জন ওয়ারেন্টের আসামি ৩ জন মাদক ব্যবসায়ী সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা রজু করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা