নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ধামইরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামের হাটখোলা খেলার মাঠের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—দক্ষিণ চকযদু গ্রামের পরেশ চন্দ্র পাল (৪৫), মিলন হোসেন (৩৫) ও শাহিদ হোসেন (৩০)। এ সময় পরেশ চন্দ্র পালকে চোলাই মদ পানরত অবস্থায় এবং মিলন ও শাহিদ হোসেনকে ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধামইরহাট, নওগাঁ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক সেবনের দায়ে পরেশ চন্দ্র পালকে ১ মাসের এবং মিলন হোসেন ও শাহিদ হোসেনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।