• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :

হেলমেট পরিহিত ৪ দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ব্যাংক কর্মকর্তা

মিফতাহুল জান্নাত মেঘ : নিজস্ব প্রতিনিধি / ২৮৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

পাবনা জেলা, সদর থানার অধীনে শালগাড়িয়া নামক গ্রামে ব্যাংক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন (৫৯) এর বাড়িতে অজ্ঞাতনামা ৪ জন দুবৃত্তরা হেলমেট পরিহিত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে বাসায় এসে হামলা করেন।

জানা যায় আহত মোশাররফ হোসেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লি: এ কর্মরত ছিলেন৷ তিনি শহরের শালগাড়িয়া গ্রামে অবস্থানরত অবস্থায় নিজ বাসভবনে ছিলেন। ভদ্রলোক সাধারণত সব নামাজ বাড়ির পাশেই মসজিদে গিয়ে পড়েন, কিন্তু হঠাৎ শরীর ভালো না লাগায় এশার নামাজের সময় বাসায় অবস্থান করছিলেন।

এমন সময় ৪ জন অজ্ঞাতনামা দুবৃত্তরা তার ৬ তালা বাসার ২য় তলায় এসে মোশাররফ হোসেনের ফ্লাটে ঢোকেন, এবং তার স্ত্রী এবং বাচ্চাদের অন্য রুমে আটক রেখে ফ্লাটের দরজা বন্ধ করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি ছুড়ি দিয়ে আঘাত করে প্রায় আধমরা অবস্থায় করেন।

তবে আশেপাশের প্রতিবেশীদের নিকট জিজ্ঞাসাবাদ করা হলে তারা এর কারণ ক্ষতিয়ে দেখার দাবী জানান এবং ফ্লাট থেকে ২/১ বার আহতের গলার গোঙানী শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ফ্লাটের দরজা বাইরে থেকে আটকিতে দিয়ে দুবৃত্তরা পালিয়ে যান।

আহত মোশাররফ হোসেন কে তাৎক্ষণিক পাবনা সদর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে ঢাকায় পাঠিয়ে দেন। তিনি এখন ঢাকার ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে এখনো কোনো খোজ খবর পাওয়া যায় নি যে, কে বা কারা এসে এরকম কাজ ঘটিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা