• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ইতালির রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০৬ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। ফ্লাইটটি আজ দুপুর ১২টা ৩০ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

বিমানের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় মেরামত, কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষে শনিবার স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরের উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা যাত্রার পর রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সেখান থেকে উড়তে পারছিল না। পরে ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শনিবার রাতে জানান, ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ যাত্রীকে রোমের বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছিল। বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়। তিনি জানান, অসুস্থ ও বয়স্ক যাত্রী, নারী ও শিশুদের বিশেষ যত্ন নেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধেরও ব্যবস্থা করা হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে ঢাকায় সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হয়। দীর্ঘ সময়ের এ বিঘ্নের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্ষতিগ্রস্ত যাত্রীদের হোটেলে থাকা, খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা