• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বড় জয় ইউক্রেনে ব্যাপক বিমান হামলা রাশিয়ার, বহু হতাহত ২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার

যে গুজব কানে আসেনি, সেটি আমলে নিতে চাচ্ছি না: তথ্যমন্ত্রী

প্রতিবেদক / ২২ বার
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুজব সরকারের কানে আসেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (১২ আগস্ট) বিশ্ব যুব দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, আমি একটা প্রশ্ন পেয়েছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের ওপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসেনি সে বিষয়কে আমরা এখন পর্যন্ত আমলে নিতে চাচ্ছি না।

এসময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়া করা এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার জন্য আমাদের দেশ জাতি জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সবাই ব্যস্ত। ইতোমধ্যেই গণমাধ্যম থেকে আপনারা জেনেছেন আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী ২০ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি জাতি একজন কাঙ্খিত জনপ্রিয় গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রশ্নে মন্ত্রী আরও বলেন, ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহী অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা