বিশ্বের সর্বোচ্চ ভবনের রেকর্ড ছিনিয়ে নিতে আরও এক ধাপ এগিয়েছে সৌদি আরবের জেদ্দা টাওয়ার।
জেদ্দায় নির্মাণাধীন এই আকাশচুম্বী ভবনের উচ্চতা ইতোমধ্যে পৌঁছেছে ৪৩০ মিটারে। ১০৬ তলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে। প্রকল্পে ব্যবহার হয়েছে ৩ লাখ ঘনমিটারের বেশি কংক্রিট, আর নির্মাণকাজে যুক্ত রয়েছেন প্রায় ৬ হাজার ৪০০ শ্রমিক।
জেদ্দা টাওয়ারের লক্ষ্য উচ্চতা এক হাজার মিটারেরও বেশি। নির্মাণ সম্পন্ন হলে ৮২৮ মিটার উঁচু দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে এটিই হবে বিশ্বের সর্বোচ্চ ভবন।
টাওয়ারটিতে থাকবে ৫৯টি লিফট ও ১২টি এসকেলেটর। অবজারভেটরির লিফট ছুটবে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১০ মিটার গতিতে।
২০১৩ সালে শুরু হওয়া এই প্রকল্প নানা কারণে একাধিকবার বাধাগ্রস্ত হলেও এখন দ্রুত এগোচ্ছে নির্মাণকাজ।
প্রকল্পটি শেষ হলে প্রায় ৫ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের জেদ্দা টাওয়ার শুধু সৌদি আরব নয়, বিশ্ব স্থাপত্যের নতুন উচ্চতার প্রতীক হয়ে উঠবে।