• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

প্রতিবেদক / ২১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতলে তেলের দাম কমে যাবে। পাশাপাশি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জয়ের পথে রয়েছে এবং হরমুজ প্রণালিও তাদের নিয়ন্ত্রণে।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই গুরুত্বপূর্ণ জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন তিনি। রসিকতা করে ট্রাম্প বলেন, এতে ইরানের নেতৃত্ব নিশ্চয়ই খুব খুশি হবে।

এদিকে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বাড়ার জন্য আগের প্রশাসনগুলোর ‘গ্রিন’ নীতিকে দায়ী করেন ট্রাম্প। ইরান গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করলেও এখন আর সেই অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা