• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বুধবার ভোররাত ২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। এ সময় হোটেলের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। খবর পেয়ে দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা দল উদ্ধার অভিযান শুরু করে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

প্রাথমিকভাবে হোটেলের একটি এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপরের তলায় পৌঁছাতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও হোটেলে ঠান্ডা করার কাজ চলছিল।

পুলিশ জানিয়েছে, আটকে পড়াদের উদ্ধার এবং আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করাই এখন প্রধান অগ্রাধিকার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা