• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

লাইফ সাপোর্টে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

প্রতিবেদক / ৫০ বার
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। গুরুতর শারীরিক অবস্থার কারণে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন আছেন।

সহকর্মী ও ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা কায়সার। পরে হঠাৎ জ্ঞান হারালে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৯ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে ডানা লিখেছেন, চিকিৎসকরা জানিয়েছেন কারিনার শরীরে হেপাটাইটিস-এ ও ই ধরা পড়েছে, যা পরবর্তীতে লিভার ফেইলরের দিকে নিয়ে গেছে। শুরুতে তাকে আইসিইউতে রাখা হলেও অবস্থার অবনতি হওয়ায় গত রাত থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়েও পরিবার চেষ্টা চালাচ্ছে।
ডানা আরও লিখেছেন, কারিনা একজন মেধাবী ও অসাধারণ মানুষ। তাকে এভাবে হারাতে দেওয়া যাবে না। তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কারিনার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

তিনি জানান, প্রয়োজনে আর্থিক সহায়তার বিষয়ে পরে জানানো হবে, তবে আপাতত তাদের একমাত্র অনুরোধ—সবাই যেন আন্তরিকভাবে তার সুস্থতার জন্য প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা