• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন এক সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড

২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে বিভিন্ন গবেষণা সংস্থা। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় রমজান শুরুর চূড়ান্ত তারিখে পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন আগে আসে। সে হিসাবে ২০২৭ সালের রমজান চলতি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ৭ ফেব্রুয়ারি রাত থেকেই প্রথম তারাবির নামাজ আদায় শুরু হবে। পরদিন ৮ ফেব্রুয়ারি মুসলমানরা প্রথম রোজা রাখবেন।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাস শেষ হওয়ার বিষয়টিও নতুন চাঁদ দেখার ওপর নির্ভরশীল। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা গেলে শুরু হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ, বুধবার হতে পারে। তবে এটিও চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় তারিখ পরিবর্তিত হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ আগে থেকেই হিসাব করা সম্ভব হলেও ইসলামী রীতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় চাঁদ দেখার ভিত্তিতে। তাই ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেবে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা