• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ

বিজয় চৌধুরী, ঢাকা / ২২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা করে তা আরও সহজ ও কার্যকর করার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশি নাগরিকদের বৈধ ব্যবসায়িক ও পর্যটন কার্যক্রমকে আরও সহজতর করতে ভিসা প্রক্রিয়ায় বাস্তবসম্মত ও সহায়ক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসব খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি ও মানবিক সহযোগিতার ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বঙ্গভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, রোহিঙ্গা সংকটের সমাধান এবং বিভিন্ন উন্নয়ন খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার নতুন সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা