• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান জানা গেল ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মেঘনা আলম গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বগুড়ায় বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্ৰেফতার ১ , উদ্ধারকৃত লাশটি নৃত্য শিল্পী নিঝুমের চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারশিপের বিপরীতে ৬৪৩ আবেদন

ইয়েমেনে হুতি-সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক/বাংলাদেশ নিউজ টুডে / ১৮ বার
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ইয়েমেনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লড়াইয়ে সরকারি বাহিনী ও হুতিদের যোদ্ধাদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন বেসামরিক নাগরিকরাও।

সামরিক ও চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলের তাইজ ও দক্ষিণাঞ্চলের হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।

লোহিত সাগরের উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে হুতিরা।

সরকারি কর্মকর্তাদের দাবি, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত সংঘর্ষে সরকারি বাহিনীর ৮৪ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, হুতিদের সামরিক সূত্র জানিয়েছে, তাদের ৫৭ যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে, সহিংসতার কারণে বেসামরিক মানুষের দুর্ভোগও বেড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএর তথ্য অনুযায়ী, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকায় সংঘর্ষের কারণে প্রায় ১ হাজার ৭৯০টি পরিবার বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ক্রমবর্ধমান সহিংসতায় অঞ্চলটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা