• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গাজীপুরে গণপিটুনিতে তিন গরু চুরের মৃত্যু,ট্রাকে এলাকাবাসীর অগ্নিসংযোগ

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকায় গতকাল রোববার ভোরে গণপিটুনি খেয়ে সংবদ্ধ চোর চক্রের তিন সদস্য নিহত হয়েছে| এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকাপ ভ্যান আগুনে পুড়িয়ে দেয় এলাকাবাসী|

এর আগে, গত শনিবার দিবাগত মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় একটি গরুর খামারে হানা দেয় সংবদ্ধ চোর চক্র| এসময় একটি গোয়াল থেকে গরু বের করে নেয়ার সময় স্থানীয়রা টের পেয়ে যায়| পরে তিনজনকে ঘেরাও করে হাতপা বেধে আটকের পর গণধোলাই দেন এলাকাবাসী| খবর পেয়ে কালিয়াকৈর থানার অধিনস্থ ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান| সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষনা করেন|নিহতরা হলো| গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনিভাঙ্গা গ্রামের শরাফত আলীর ছেলে আজহারুল ইসলাম(৩৬), সিলেট সদর উপজেলার ঘাসিটোলা গ্রামের কমলা কান্তের ছেলে কৃষœ কান্ত(৪৬) ও রাজধানীর মিরপুরের আব্দুল বারেকের ছেলে সেলিম হোসেন(৩৮)|
পুলিশ আরো জানায় হাসপাতালে নেয়ার পথে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়|পরে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে|

ফুলবাড়িয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, গত কয়েকদিন ধরেই এই এলাকায় চোরের উৎপাত বেড়েছে| গতকাল মধ্যরাতে পিকাপ ভ্যান নিয়ে চোর এলাকায় প্রবেশ করে| তারা গরু চুরির প্রস্তুতি নিলে এলাকাবাসী টের পেয়ে যায়| পরে এলাকার শতাধিক জনতা একত্রিত হয়ে তাদের গনপিটুনি দেয়| পরে পুলিশকে খবর দিলে পুলিশ আসে|

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, চোর সন্দেহে জনতার গনপিটুনিতে তিনজন মারা গেছে| নিহতরা আঃন্ত চোর চক্রের সদস্য| এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা