• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ব্যাটসম্যানদের দায়িত্বশীল ইনিংসের আহ্বান মিরাজের, মিরপুর টেস্টে লড়াইয়ের প্রস্তুতি

প্রতিবেদক / ৮০ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশের
মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিন শেষে ম্যাচে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১০ উইকেট হাতে নিয়ে স্বাগতিকরা এগিয়ে আছে ৩৪ রানে। তবে বড় লক্ষ্য দাঁড় করাতে হলে দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪১৩ রান। জবাবে পাকিস্তান থেমে যায় ৩৮৬ রানে, ফলে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে স্বাগতিকরা।

তৃতীয় দিনে ৫ উইকেট শিকার করা মিরাজ বলেন, ম্যাচ এখনো পুরোপুরি খোলা অবস্থায় আছে। তার মতে, ব্যাটসম্যানদের বড় দায়িত্ব নিয়ে খেলতে হবে যাতে প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়া যায়।

তিনি বলেন, উইকেটে এখনো বড় কোনো অসুবিধা নেই, তবে চতুর্থ ও পঞ্চম দিনে ব্যাট করা কঠিন হয়ে যাবে। তাই অন্তত এমন একটি স্কোর দাঁড় করাতে হবে যা বোলারদের লড়াই করার সুযোগ দেবে।

মিরাজ আরও জানান, পাকিস্তানের ইনিংস গুঁড়িয়ে দিতে পরিকল্পনা অনুযায়ী ভালো জায়গায় বল করাই ছিল মূল লক্ষ্য। তার মতে, ধারাবাহিকভাবে সঠিক লাইন ও লেন্থে বল করায় সুযোগ তৈরি হয়েছে এবং সেটির সুফলও পেয়েছে বাংলাদেশ।

৩৮ ওভারে ১০২ রান দিয়ে ৫ উইকেট নেওয়া মিরাজ নিজের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক সিরিজগুলোতে কঠোর পরিশ্রমের ফলেই আত্মবিশ্বাস বেড়েছে এবং দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছেন।

মিরাজ-তাসকিন জুটি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি, যা পাকিস্তানের ব্যাটিং লাইনে চাপ তৈরি করতে বড় ভূমিকা রাখে বলে জানান এই স্পিনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা