• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইরানে গোপন পাল্টা হামলা চালায় আমিরাত: দাবি মার্কিন গণমাধ্যম

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে গোপনে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনায় ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই গোপন সামরিক অভিযান পরিচালনা করে।

প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতে ইরান সবচেয়ে বেশি হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে। ফলে যুদ্ধের অন্যতম বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয় উপসাগরীয় দেশটি। এমন পরিস্থিতিতে আত্মরক্ষামূলক কৌশলের অংশ হিসেবেই ইরানের ভেতরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইউএই।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকরের আগমুহূর্তে এই গোপন অভিযান চালানো হয়। অভিযানের অন্যতম আলোচিত ঘটনা ছিল পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা। যদিও সে সময় ইরান হামলার ঘটনা স্বীকার করলেও কোন দেশ এর সঙ্গে জড়িত ছিল, তা প্রকাশ করেনি।

পরবর্তীতে ওই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই তথ্য প্রকাশ্যে আসায় পশ্চিম এশিয়ার কূটনৈতিক ও সামরিক সমীকরণ নতুন করে জটিল হয়ে উঠতে পারে। কারণ এর আগে ইরানের ভেতরে সরাসরি হামলায় আমিরাতের সম্পৃক্ততার অভিযোগ প্রকাশ্যে খুব কমই এসেছে।

সূত্র: ফার্স্ট পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা