স্পোর্টস ডেস্কঃ
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা, তবে সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড পাউলো দিবালা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ সময়ে তাদের প্রাথমিক তালিকা প্রকাশ করে, যেখানে ৫৫ জন খেলোয়াড় রাখা হয়েছে। এই তালিকা থেকেই পরবর্তীতে ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্বাচিত হবে।
সবচেয়ে আলোচিত বিষয় হলো—গত বিশ্বকাপে ফাইনালে গুরুত্বপূর্ণ পেনাল্টি গোল করা পাউলো দিবালার অনুপস্থিতি। তার মতো অভিজ্ঞ ফরোয়ার্ডের বাদ পড়াকে বড় বিস্ময় হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা।
দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। পাশাপাশি বোকা জুনিয়র্সের লাউতারো দিললো এবং হেতাফের জাইদ রোমেরোও আছেন প্রাথমিক তালিকায়।
৫৫ সদস্যের এই তালিকা থেকে চূড়ান্তভাবে ২৬ জনকে নিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে নামবে আর্জেন্টিনা দল।