স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি তরুণ ফুটবলার এস্তেভাও উইলিয়ানের। হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি শেষ পর্যন্ত দলে থাকতে পারেননি বলে জানা গেছে।
চেলসির এই প্রতিভাবান উইঙ্গার এপ্রিলের শেষ দিকে চোটে পড়েন। শুরুতে ধারণা করা হয়েছিল, দ্রুত সুস্থ হয়ে তিনি দলে ফিরতে পারবেন। কিন্তু চিকিৎসা দল নিশ্চিত হতে পারেনি যে, বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।
ব্রাজিল দলে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে ছিলেন এস্তেভাও। কোচ কার্লো আনচেলত্তির অধীনে সাত ম্যাচে পাঁচটি গোল ও পাঁচটি সহায়তা করে তিনি আলোচনায় উঠে আসেন। তাই তার বাদ পড়া দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
চিকিৎসার জন্য তিনি বর্তমানে সাবেক ক্লাব পালমেইরাসে আছেন। সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, তিনিও বুঝতে পেরেছেন বিশ্বকাপে খেলা তার জন্য কঠিন হয়ে গেছে।
ফিফার নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ব্রাজিল ৫৫ সদস্যের যে তালিকা জমা দিয়েছে, তাতে এস্তেভাওয়ের নাম রাখা হয়নি। এই তালিকা থেকেই পরবর্তীতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
তার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করতে পারে বলে মনে করছেন।