• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৭, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদক / ৮৫ বার
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ| সোমবার রাতে উপজেলার চন্দ্রা কাঁচাবাজার সংলগ্ন জঙ্গলের ভিতর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়|

গ্রেফতার কৃতরা হলো উপজেলার রতনপুর এলাকার মৃত দানেছ আলীর ছেলে দেলোয়ার হোসেন দেলু (৩৭), জয়নাল আবেদীনের ছেলে হাফিজ উদ্দিন হাইদু (২৬), জহির সিকদারের ছেলে সুজন সিকদার (৩৫), আলমগীর হোসেনের ছেলে মারুফ ইসলাম (২৩),আবুল হোসেনের ছেলে শান্ত ইসলাম (২৩), মৃত ছোবাহানের ছেলে মোঃ জুম্মন (২৫),ও আব্দুল সাত্তারের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৩৫), পরে গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়|
পুলিশ সূত্রে জানা যায়, ওই চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে চুরি , ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করে আসছিল|পরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার গভীর রাতে চন্দ্রা কাঁচাবাজার এলাকার জঙ্গলে উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে| এ সময় একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল| পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়| এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ধারালো ছুরি, লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ|

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানায় ডাকাতির প্রস্তুতিকালে সাত যুবককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে|এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা