• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি মনিরুল হক ডাবলুকে বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদক / ৫৫ বার
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুল হক ডাবলুকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে টঙ্গীবাড়ী প্রেসক্লাব।
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রনি শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সহ-সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি টিটু চৌধুরী, কোষাধ্যক্ষ আপন সরদার, সদস্য আনিসুর রহমান, জাকির কাজিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা টঙ্গীবাড়ী থানায় দায়িত্ব পালনকালে ওসি মনিরুল হক ডাবলুর পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।

সংবর্ধনার জবাবে ওসি মনিরুল হক ডাবলু টঙ্গীবাড়ীর সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা তিনি সবসময় পেয়েছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা