• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষিত বেকারত্ব ও নৈতিকতার অবক্ষয়: বাড়ছে সামাজিক অস্থিরতা রাজশাহী সফরে কৃষি ও মৎস্যমন্ত্রী, ফুল দিয়ে বরণ করলেন রাসিক প্রশাসক মির্জাপুরে রাতের আঁধারে নাগরপাড়া নদীতে অবৈধ ড্রেজারে বালু-মাটি উত্তোলন ভোক্তা-অধিকারের অভিযান খুলনায় ১ লক্ষ ৫৩ হাজার ৫ শত টাকা জরিমানা সোনারগাঁয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ ঠাকুরগাঁও জেলা জামায়াতের নতুন আমির মোহাম্মদ আলমগীর বরিশাল পোর্টরোডে ফুটপাত দখল করে ব্যবসা,২৫ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে সার ডিলারকে জরিমানা ও ম্যানেজারকে কারাদণ্ড

আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, সেরা অভিনয়শিল্পী রণবীর-আনীত

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি—আইফা অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সর্বোচ্চ ১২টি পুরস্কার জিতে আলোচনায় অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মূল এবং কারিগরি বিভাগে আধিপত্য দেখিয়েছে ছবিটি।

‘ধুরন্ধর’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন সঞ্জয় দত্ত এবং সেরা খল অভিনেতার স্বীকৃতি পেয়েছেন অক্ষয় খান্না। ছবিটির পরিচালক আদিত্য ধরও একাধিক বিভাগে পুরস্কার জিতেছেন।

অন্যদিকে, ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন আনীত পাড্ডা। একই ছবির মাধ্যমে সেরা নবাগত অভিনেতা হয়েছেন আহান পান্ডে।

এ ছাড়া ‘জলি এলএলবি ৩’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন হুমা কুরেশি। আন্তর্জাতিক সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

ডিজিটাল বিভাগে সেরা সিরিজসহ চারটি পুরস্কার জিতেছে আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যাস্টার্ডস অব বলিউড’। অন্যদিকে, ‘পাতাল লোক ২’ ও ‘বারামুল্লা’ও পেয়েছে একাধিক স্বীকৃতি।

শনিবার আইফার আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম পেজে এবারের বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা